দেবহাটায় বিবিএমপি হাইস্কুলের শতবর্ষ উদযাপনে সভা
দেবহাটা (সদর) প্রতিনিধি: দেবহাটা সরকারি বিবিএমপি হাইস্কুলের শতবর্ষ আগামী ১৯ জানুয়ারি উদযাপন উপলক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় স্কুলের ডিজিটাল ল্যাঙ্গুয়েজ ক্লাব কক্ষে শতবর্ষ অনুষ্ঠানকে সুন্দর ও ঐতিহ্যবাহি করার লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়।
সভায় শতবর্ষ উদযাপন কমিটির সভাপতি বিশিষ্ট ব্যাংকার ও সমাজসেবক কাজী আব্দুল মজিদের সভাপতিত্বে অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সহকারি প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ ঘোষ, সাবেক শিক্ষক মোয়াজ্জেম হোসেন, কমিটির অর্থ সম্পাদক ডা. দেবপ্রসাদ মন্ডল, কমিটির সিনিয়র সহ-সভাপতি ডা. আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হক লাভলু, সহকারি অধ্যাপক সাংবাদিক ইয়াছিন আলী, সহকারি প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, প্রচার উপ-কমিটির আহবায়ক ও দেবহাটা প্রেসক্লাবের সদস্য সচিব সৈয়দ রেজাউল করিম বাপ্পা, প্রকাশনা উপ-কমিটির আহবায়ক সহকারি অধ্যাপক রওশন আলী, অর্থ উপ-কমিটির সদস্য শিক্ষক সিদ্দিক আহমেদ মিঠু, খাদ্য উপ-কমিটির আহবায়ক সহকারি অধ্যাপক জাফর ইকবাল, খন্দকার রেজাউল করিম প্রমুখ।
সভায় আগামী ১৯ জানুয়ারী শতবর্ষ উদযাপনের লক্ষ্যে বিভিন্ন উপ-কমিটির কর্মকান্ড পর্যালোচনাসহ অনুষ্ঠানকে সকাল থেকে রাত পর্যন্ত সকল কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়নে সকল সদস্যকে আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানানো হয়। এছাড়া বিস্তারিত তথ্যের জন্য উদযাপন কমিটির ওয়েবসাইট-www.debhatabbmpcent.org এবং ফেসবুক পেইজ- উবনযধঃধ ইনসঢ় ঈবহঃঁৎু ঈবষবনৎধঃরড়হ তে যোগাযোগ করার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

Leave a Reply