দৈনিক কাফেলা সম্পাদক আমিনা বেগমের মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শোক : দৈনিক কাফেলা সম্পাদক আমিনা বেগমের মৃত্যুতে বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে।
বিডিএফ প্রেসক্লাবের শোক
দৈনিক কাফেলার সম্পাদক আমেনা বেগমের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিডিএফ প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক আরশাদ আলী, সাবেক সভাপতি মাস্টার আছাদুল ইসলাম, শাহাদাৎ হোসেন বাবু, রেজাউল করিম মিঠু, আজিজুল ইসলাম, ইসমাইল হোসেন, আমিনুর রহমান, শরিফুল ইসলাম রানা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি
সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের শোক
দৈনিক কাফেলার সম্পাদক ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আমিনা বেগমের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিচারের প্রতি সমবেদনা জানিয়েছে সাতক্ষীরা দিবা নৈশ কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক-কর্মচারীসহ শিক্ষার্থীরা। প্রেস বিজ্ঞপ্তি
বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের শোক
দৈনিক কাফেলা’র সম্পাদক আমিনা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি প্রভাষক অমিত হালদার, সহ-সভাপতি শ্যামল রাহা, গৌরাঙ্গ সরকার, সাধারণ সম্পাদক বিশ্বরূপ চন্দ্র ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন সরকার, কোষাধ্যক্ষ রায় দুলাল চন্দ্র, সাংগঠনিক সম্পাদক সুবীর দাশ, দপ্তর সম্পাদক পরিমল বৈদ্য, প্রচার সম্পাদক শ্রী মলয় দাস, শিক্ষা, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক মৌসুমী চৌধুরী, কার্যনির্বাহী সদস্য সহকারী অধ্যাপক প্রনব কান্তি বাড়ৈ প্রমুখ।

Leave a Reply