ঢাকাWednesday , 9 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চলে গেলেন দৈনিক কাফেলা সম্পাদক আমিনা বেগম : সাতক্ষীরা প্রেসক্লাব ও সুপ্রভাত সাতক্ষীরা সম্পাদকের শোক

admin ঢাকা
আপডেট: 9 January 2019, 20:39

ডেস্ক রিপোর্ট: দৈনিক কাফেলা সম্পাদক ও সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিনা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…..রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
বুধবার (৯ জানুয়ারি) ভোরে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও পাঁচকন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
আমিনা বেগম দৈনিক কাফেলা’র প্রতিষ্ঠাতা সম্পাদক, বাংলাদেশ সাংবাদিক সমিতির প্রয়াত সভাপতি ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল মোতালেবের সহধর্মিনী।
২০০২ সালে আবদুল মোতালেবের মৃত্যুর পর আমিনা বেগম পত্রিকাটি সম্পাদনার দায়িত্ব নেন।
পারিবারিক সূত্র জানায়, বুধবার রাতেই তার মরদেহ সাতক্ষীরায় আনা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে তার জানাযা অনুষ্ঠিত হবে এবং এর পরপরই রসুলপুর কবরস্থানে স্বামী আবদুল মোতালেবের পাশেই শায়িত হবেন তিনি।
এদিকে, দৈনিক কাফেলা সম্পাদক আমিনা বেগমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে বিবৃতি দিয়েছে সাতক্ষীরা প্রেসক্লাব। বিবৃতিতে প্রেসক্লাব নেতৃবৃন্দ তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
বিবৃতিদাতারা হলেন- প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আবু আহমেদ, সহ-সভাপতি আব্দুল ওয়াজেদ কচি, সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার, সাংগঠনিক সম্পাদক মো. রবিউল ইসলাম, অর্থ-সম্পাদক মোশাররফ হোসেন, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আমিনা বিলকিস ময়না, দপ্তর সম্পাদক আহসানুর রহমান রাজীব, নির্বাহী সদস্য আমিনুর রশিদ, আব্দুস সামাদ, ইব্রাহিম খলিল, কৃষ্ণ মোহন ব্যনার্জী, অসীম বরণ চক্রবর্তীসহ সকল সদস্য।
অপরদিকে, দৈনিক কাফেলা সম্পাদক আমিনা বেগমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা’র সম্পাদক ও প্রকাশক একেএম আনিছুর রহমান।
বিবৃতিতে তিনি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *