ঢাকাTuesday , 8 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

যশোরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা

admin ঢাকা
আপডেট: 8 January 2019, 22:44

যশোর প্রতিনিধি: যশোরে ৪৮তম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে তিনটায় যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সদর উপজেলা শিক্ষা অফিসার এম কামরুজ্জামান জাহাঙ্গীর। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার বজলুর রহমান এবং জাতীয় স্কুল মাদ্রাসা কমিটির সম্পাদক সালাউদ্দিন দিলু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রীড়া সংগঠক মাস্টার ওয়াজেদ আলী মোড়ল। প্রতিযোগিতায় যশোর সদর উপজেলার ১৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।
প্রসঙ্গত, গত ২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *