ঢাকাTuesday , 8 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নলতায় মাজার জিয়ারতের মধ্য দিয়ে দেবহাটা উপজেলা চেয়ারম্যান গণির গণসংযোগ শুরু

admin ঢাকা
আপডেট: 8 January 2019, 22:24

এমএ মামুন, দেবহাটা (সদর): হযরত খান বাহাদুর আহছানউল্লা’র মাজার জিয়ারত করে নির্বাচনী গণসংযোগ শুরু করেছেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল গণি।
মঙ্গলবার (৮ জানুয়ারী) বেলা ১১টার দিকে মাজার জিয়ারত করে দেবহাটা সদরের টাউনশ্রীপুর বাজার, ঘলঘলিয়া, ভাতশালাসহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও কাউন্সিলরদের সাথে মতবিনিময় করেন তিনি।
এ সময় আব্দুল গণি বলেন, উপজেলার সর্বস্থরের মানুষের ভালবাসায় আমি উপজেলা চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করে আসছি। উপজেলাবাসীর জন্য আমি যে কাজগুলো করেছি, সেগুলো তারা যদি মনে রাখে তাহলে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে। তাছাড়া আমি দায়িত্ব পালনকালীন সময়ে কখনো অসৎ পন্থা অবলম্বন করিনি। তাই কাউন্সিলাররা আমাকে সম্মতি জ্ঞাপন করবে বলে আমি মনে করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *