ঢাকাTuesday , 8 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় নববধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

admin ঢাকা
আপডেট: 8 January 2019, 22:22

সৌমেন মজুমদার, তালা: তালায় শিল্পী সরকার (২০) নামে এক নববধূকে পিটিয়ে হত্যার পর তার লাশ ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে প্রচারের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার খলিষখালীর কৃষ্ণনগরগাছা এলাকায়। নিহতের পিতা পরিতোষ সরকারের দাবি, তার মেয়েকে হত্যা করা হয়েছে।
পারিবারিক সূত্র জানায়, তালা উপজলার খলিশখালী ইউনিয়নের কৃষ্ণনগর গাছা গ্রামের অতুল সরকারের ছেলে ভবতোষ সরকারের স্ত্রী শিল্পী সরকার (২০) পারিবারিক কলহের জের হিসেবে মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে গলায় কাপড় পেচিয়ে ঘরের আড়ায় ঝুলে আত্মহত্যা করেন। পরে পরিবারের অন্যান্যরা বুঝতে পেরে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে।
এদিকে, নিহতের পিতা পরিতোষ সরকার অভিযোগ করে বলেন, তার মেয়েকে স্বামী-শ্বশুররা পিটিয়ে অথবা শ্বাসরোধ করে হত্যার পর তার লাশ গামছা দিয়ে ঝুলিয়ে আত্মহত্যা বলে অপপ্রচার করছে। প্রায় আট মাস পূর্বে কৃষ্ণনগরগাছা গ্রামের অতুল সরকারের ছেলে ভবতোষ সরকারের সাথে তার মেয়ের হয়। বিয়ের পরে তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে গোলযোগ হতো। বিষয়টি তার মেয়ে তাকে এর আগে জানিয়েছে। এরই সূত্র ধরে সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার সকালের মধ্যে তাকে নির্যাতন করে হত্যার পর আত্মহত্যা বলে চালিয়ে দিতে লাশ গামছা দিয়ে আড়ায় ঝুলিয়ে দেয়।
এ ব্যাপারে খলিষখালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই হাফিজ জানান, লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট না পেয়ে কিছু বলা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *