ঢাকাTuesday , 8 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ডিসি মোস্তফা কামাল: দুর্নীতি প্রতিরোধে জিরো টলারেন্স গ্রহণ করা হবে

admin ঢাকা
আপডেট: 8 January 2019, 21:03

গাজী আসাদ: সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেছেন, সাতক্ষীরায় নির্বাচনকালীন সময়ে সাংবাদিকদের ভূমিকা খুবই ইতিবাচক ছিলো। সকলের সহযোগিতার কারণে কোন সহিংসতা ছাড়াই একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব হয়েছে। এখন নতুন সরকারের ইশতেহার বাস্তবায়ন এবং সাতক্ষীরার সার্বিক উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে। সাংবাদিকরাই পারে সকল উন্নয়ন কাজে জনগণকে সম্পৃক্ত করতে।
মঙ্গলবার (৮ জানুয়ারি) বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে ‘সরকারের উন্নয়ন ভাবনা ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা’ শীর্ষক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মি. কামাল আরও বলেন, দুর্নীতি প্রতিরোধে সর্বাত্মকভাবে কাজ করতে চাই। দুর্নীতি প্রতিরোধে জিরো টলারেন্স গ্রহণ করা হবে। ইতোমধ্যে ভূমি অফিসে দুর্নীতি প্রতিরোধে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যেটা বাংলাদেশে মডেল হবে। দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অচিরেই সাতক্ষীরা শহরে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে। আমতলা বধ্যভূমিসহ জেলার সকল বধ্যভূমি রক্ষার কাজ শুরু হয়েছে। সাতক্ষীরা শহরের প্রাণসায়ের খাল খনন ও এর দুধারে অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হবে। শহরে ফুটপাতের অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদ করা হবে। শহরকে যানজট মুক্ত করতে ট্রাক স্ট্যান্ডের জন্য আলিপুরে জায়গা নির্ধারণ করা হয়েছে। অচিরেই ট্রাক স্ট্যান্ড সরিয়ে ফেলা হবে। শিক্ষার গুণগতমান রক্ষায় যেকোন মূল্যে সকল কোচিং বাণিজ্য বন্ধ করা হবে। মুন্সিগঞ্জ-খুলনা রেললাইন স্থাপনের কাজ করা হবে। সাতক্ষীরাকে ইকো ট্যুরিজম অঞ্চল করতে সকল পদক্ষেপ গ্রহণ করা হবে। সাতক্ষীরার গরীব ও দুস্থ মানুষের কথা চিন্তা করে ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা করার জন্য ‘সাতক্ষীরা ফাউন্ডেশন’ নামে একটি ফাউন্ডেশন গড়ে তোলা হবে। তবে পরিষ্কারভাবে বলতে চাই কোন কাজে মুক্তিযুদ্ধের চেতনার বাইরের মানুষদের সাথে কোন কথাও হবে না, দেখাও হবে না।
তিনি আরও বলেন, জেলার সার্বিক উন্নয়নে সকলকে সাথে নিয়ে কাজ করা হবে। নিরাপদ খাদ্যের জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে। গণশুনানি ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এটা আরো কার্যকর করা হবে। জেলার খেলাধূলার উন্নয়নে সকল ইভেন্টের প্রতিযোগিতা আয়োজন করা হবে। সাংস্কৃতিক অঙ্গনকে চাঙ্গা করতে কাজ করা হবে। জেলার সেরা খেলোয়াড়দের খুঁজে বের করতে ট্যালেন্ট হান্ট অনুষ্ঠিত হবে। মাদক ও জঙ্গিবাদ নির্মূলে অভিযান অব্যাহত থাকবে। স্বাস্থ্য সেবা নিশ্চিতে সদর হাসপাতালসহ সকল হাসপাতালে মনিটরিং বাড়ানো হবে।
সভায় মতবিনিময়ে অংশ নেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলাম, সাংবাদিক মমতাজ আহমেদ বাপ্পি, এম. কামরুজ্জামান, মোস্তাফিজুর রহমান উজ্জল, আবুল কাশেম, গোলাম সরোয়ার, আহসানুর রহমান রাজীব, এম. জিল্লুর রহমান প্রমুখ।
সভায় সাংবাদিকরা জেলার সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে বলেন, পাসপোর্ট অফিসের দুর্নীতি, বিআরটিএ’র দুর্নীতি, ভূমি অফিসের দুর্নীতি ও সদর হাসপাতালের অনিময় বন্ধ করতে হবে।
সাংবাদিকরা বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ছাড়া কোনভাবেই সাতক্ষীরার পর্যটন শিল্পের বিকাশ ঘটনো সম্ভব নয়।
এ সময় সাংবাদিকরা যানজট নিরসন, ইছামতি নদীর ভাঙন রোধ, কোচিং বাণিজ্য বন্ধ করা, ভোমরা বন্দরের উন্নয়ন, সরকারি বালক-বালিকা বিদ্যালয়ের অনিয়ম বন্ধ ও বাইপাস সড়কের কাজ দ্রুত শেষ করাসহ বিভিন্ন বিষয়ে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন।
সভায় অন্যান্যদের মধ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তহমিনা খাতুন, জেলা তথ্য অফিসার মোজ্জামেল হক, সহকারি কমিশনার লিখন ভৌমিক উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *