ঢাকাTuesday , 8 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগর সদর ইউপির হস্তক্ষেপে জিম্মি দশা থেকে মুক্তি পেল ৭০ পরিবার

admin ঢাকা
আপডেট: 8 January 2019, 20:59

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের হস্তক্ষেপে জিম্মি দশা থেকে মুক্তি পেয়েছে ৭০টি পরিবারের নারী-পুরুষ ও শিশুরা।
এলাকাবাসী জানায়, শ্যামনগরের চন্ডিপুর গ্রামের ১টি মহল্লার ৭০ ঘর মানুষের চলাচলের একমাত্র পথ অন্যায়ভাবে গায়ের জোরে রাতারাতি পাকা প্রাচীর দিয়ে বন্ধ করে দেয় স্থানীয় মৃত ইব্রাহিম ফকিরের ছেলে আব্দুর রহিম। এতে বন্দি হয়ে পড়ে ওইসব পরিবারের সদস্যরা। রহিম পুলিশের সদস্য ও প্রভাবশালী হওয়ায় এলাকার মানুষ প্রাথমিকভাবে মুখ খুলতে না পারলেও পরে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের স্মরণাপন্ন হন।
ঘটনাটি জানতে পেরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হায়দার বাবু ওই এলাকার ইউপি সদস্যদের ঘটনাস্থলে পাঠান।
তখন সকলের সামনে রহিম বলেন, আমার সীমানার কিছু অংশ রাস্তার উপর পড়েছে। এ কথার জবাবে স্থানীয়রা বলেন, পথের চওড়া ৬ ফুট, আপনার অংশ পড়েছে ২ ফুট, কেন আপনি সম্পূর্ণ রাস্তা বন্ধ করেছেন। তখন তিনি কোন উত্তর দিতে পারেন নি।
এসময় পরিষদের সদস্য ও সদস্যা চেয়ারম্যানের নির্দেশে প্রাচীর ভেঙে চলাচলের পথ উন্মুক্ত করে দেন। এতে এলাকাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *