ঢাকাMonday , 7 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

এসকেএস ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

admin ঢাকা
আপডেট: 7 January 2019, 22:34

এমএম আব্দুল্লাহ আল মামুন, মুন্সীগঞ্জ (শ্যামনগর): মুন্সীগঞ্জ ইউনিয়নে এসকেএস ফাউন্ডেশনের উদ্যোগে ডিয়ার্স বাংলাদেশ ও সিডিও’র সহযোগিতায় সোমবার (৭ জানুয়ারি) বিকাল ৩টায় শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
সংস্থাটির প্রধান কার্যালয়ের সামনে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসকেএস ফাউন্ডেশনের সভাপতি আবু শাহদাত। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা রিপোর্টার্স ক্লাব ও ডিয়ার্স বাংলাদেশের সভাপতি, সিডিও এর প্রতিষ্ঠাতা পরিচালক গাজী আল ইমরান।
বিশেষ অতিথি ছিলেন মুন্সিগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম জাহাঙ্গীর আলম, ডিয়ার্স বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা পরিচালক ও দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার মুন্সীগঞ্জ প্রতিনিধি এম এম আব্দুল্লাহ আল মামুন, বারসিকের প্রোগ্রাম অফিসার রামকৃষ্ণ জোয়ারদার।
আরো উপস্থিত ছিলেন সদস্য জামিলা খাতুন ও নুরজাহান বেগম, আব্দুল্লাহ আল মামুন, আব্দুর রহিম, নুরুল্লাহ, আব্দুল করিম, মফিজুর রহমান, জামাল ফারুক, অজিয়ার রহমান, খায়রুল বাশার, রফিকুল ইসলাম, আশরাফ হোসেন, রবিউল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন এসকেএস ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *