পারুলিয়ায় ভাইস চেয়ারম্যান প্রার্থী মনির গণসংযোগ
পারুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: আসন্ন দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে দেবহাটা উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনি দলীয় নেতাকর্মী ও জনসাধারণের সাথে গণসংযোগ করেছেন।
সোমবার (৭ জানুয়ারি) দিনব্যাপী তিনি উপজেলার পারুলিয়া ইউনিয়নের খেজুরবাড়ীয়া, চালতেতলা, সেকেন্দ্রা, কদবেলতলা এলাকায় মতবিনিময় ও গণসংযোগ করেন।
এ সময় তার সাথে শ্রমিকলীগের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, সাবেক ইউপি সদস্য নাজিমউদ্দীন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কামরুল ইসলাম, রবিউল ইসলাম, সুজন ঘোষ, সেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, ইউপি সদস্য আব্দুল হান্নানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply