ঢাকাMonday , 7 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শীতকালীন ক্রিকেটে আশাশুনি হাইস্কুল উপজেলা চ্যাম্পিয়ন

admin ঢাকা
আপডেট: 7 January 2019, 22:10

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ৪৮তম শীতকালীন আন্তঃস্কুল মাদরাসা ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল খেলায় শ্রীউলা হাইস্কুলকে ১৮ রানে হারিয়ে আশাশুনি সরকারি হাইস্কুল উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে।
সোমবার (৭ জানুয়ারী) দুপুরে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় দল ও শ্রীউলা মাধ্যমিক বিদ্যালয় দল।
খেলায় নির্ধারিত ১০ ওভারে আশাশুনি দল টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৫ রান করে। জবাবে শ্রীউলা ৮৭ রানে অলআউট হয়ে যায়। ফলে আশাশুনি ১৮ রানে জয়লাভ করে উপজেলা চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলের রায়হান বাদশা ১৭ বলে ৩৪ রান করে ম্যান অব দ্য ম্যাচ হয়।
এরআগে সকাল ৯টায় ১ম সেমি ফাইনালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় দল ১০ উইকেটে মধ্যম একসরা দাখিল মাদরাসা দলকে পরাজিত করে ফাইনালে ওঠে। ২য় সেমিতে প্রতাপনগর ইউনাইডেট একাডেমি হাই স্কুল দল উপস্থিত না হওয়ায় শ্রীউলা মাধ্যমিক বিদ্যারয় দলকে বিজয়ী ঘোষণা করা হয়।
সকালে খেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। এসময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার বাকী বিল্লাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, নির্বাচন কর্মকর্তা সাইদুল ইসলাম, আরডিও বিশ^জিৎ ঘোষ, একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, প্রধান শিক্ষক আশরাফুন্নাহার নার্গিস প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *