ঢাকাMonday , 7 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরের শিশু লাকিকে বাঁচাতে প্রয়োজন ২ লাখ টাকা

admin ঢাকা
আপডেট: 7 January 2019, 22:09

শ্যামনগর প্রতিনিধি: চিকিৎসার অভাবে মানবেতর জীবনযাপন করছে শ্যামনগর সদর ইউনিয়নের হায়বাতপুর গ্রামের আবু হাসানের মেয়ে উম্মে হাবিবা লাকি (১০)।
তার পিতা আবু হাসান জানান, তার মেয়ে হায়বাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী। সে দীর্ঘ তিন বছর অসুস্থ। তিন বছর আগে যখন প্রাথমিকভাবে তার মাথা যন্ত্রণার সাথে বমি হতো তখন তাকে স্থানীয় ডাক্তার দেখানো হয়। এরপর কয়েকজন শিশু বিশেষজ্ঞ দেখানো হয়। ঔষধ খেয়ে কয়েকদিন ভালো থাকে, আবার অসুস্থ হয়ে পড়ে। এভাবে চলতে চলতে কানে ইনফেকশন হয় এবং কান দিয়ে অঝরে পুঁজ পড়তে থাকে। কয়েক মাস আগে যশোর ইবনে সিনা হাসপাতালে মেয়েকে দেখানো হয়। সেখানে কিছু পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা বলেন, তার ব্রেন টিউমার হয়েছে। যা অপারেশন ছাড়া ভালো হওয়া সম্ভব নয়।
তিনি চিকিৎসকদের বরাত দিয়ে জানান, অপারেশন করতে প্রায় দুই লক্ষ টাকা লাগবে। যেখানে চাল আনতে নুন ফুরায় সেখানে দু’লক্ষ টাকা এক জায়গায় করে মেয়ের চিকিৎসা করানোর সক্ষমতা নেই তার।
তিনি মেয়ের চিকিৎসার জন্য সমাজের সর্বস্তরের মানুষের কাছে সহযোগিতা কামনা করেছেন। তার সাথে যোগাযোগের ঠিকানা: আবু হাসান, মোবাইল নং- ০১৭৫৬-২২৫০১৬। তাকে সাহায্য পাঠানো যেতে পারে ০১৭৭৯-৪৬৮৬৮৯ নম্বরে (বিকাশ) ও সঞ্চয়ী হিসাব নং- ৫৯৫০ ইসলামী ব্যাংক শ্যামনগর শাখা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *