ঢাকাMonday , 7 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে পাইকগাছা পৌর ভবন

admin ঢাকা
আপডেট: 7 January 2019, 22:00

পাইকগাছা প্রতিনিধি: অবশেষে প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে পাইকগাছা পৌর ভবন নির্মাণের অনুমোদন দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। সোমবার সকালে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে অনুমোদন কপি নবনির্বাচিত সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু ও পৌর মেয়র সেলিম জাহাঙ্গীরের নিকট হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, ১৯৯৭ সালের ১ ফেব্রুয়ারি গদাইপুর ইউনিয়নের উপজেলা সদরসহ আংশিক এলাকা নিয়ে গঠিত হয় পাইকগাছা পৌরসভা। পর্যায়ক্রমে পৌরসভাটি তৃতীয় শ্রেণি থেকে প্রথম শ্রেণিতে উন্নীত হলেও পৌরসভার নিজস্ব কোন ভবন নির্মাণ হয়নি। উত্তরাধিকার সূত্রে তৎকালীন ইউনিয়ন পরিষদ থেকে পাওয়া ভবনে পৌরসভার কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। পৌর কর্তৃপক্ষ ভবন নির্মাণের জন্য জিরোপয়েন্ট সংলগ্ন শিববাটী মৌজায় ১.৩৬ একর জমি ক্রয় করে। পরবর্তীতে ২০১৮ সালের ৯ সেপ্টেম্বর ৬ কোটি ৭৮ লক্ষ ৭৩ হাজার ১৩৯ টাকা ব্যয় প্রাক্কলন সম্বলিত মেয়র সেলিম জাহাঙ্গীর স্বাক্ষরিত একটি আবেদন অনুমোদনের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর প্রেরণ করা হয়। আবেদনটি গত ২৩ ডিসেম্বর স্থানীয় সরকার বিভাগের পৌর-২ শাখার উপ-সচিব ফারজানা মান্নান অনুমোদন দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *