দেবহাটায় আইন শৃঙ্খলা বিষয়ক সভা
দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার হাফিজ আল-আসাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গণি। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) উজ্জল কুমার মৈত্র, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার আব্দুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, কুলিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান আসাদুল ইসলাম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, উপজেলা প্রকৌশলী মমিনুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার প্রমুখ।

Leave a Reply