কবিতা: কায়া ছেড়ে
বাঁশির সুরে আখি মুদেঁ
রামধনুর সাথে ভাসি,
যে বাঁশিটি সৃজেছিলাম
দিয়ে তোমার হাসি।
তাঁরার দেশে তোমার সাথে
দেহ রেখে ঘরে,
মুক্তা ঝরা রাঙ্গা ঠোটে
জোসনারা ঝরে।
অথৈ জলে ঢেউয়ের সাথে
অঙ্গ দোয়ে দোলে,
কায়া রেখে ছায়ার মাঝে
মধ্য দিনের জলে।
চোখ মুঁদিলে স্বপ্ন আসে
স্বর্গ সুখের নিশি,
দিবালোকের নগ্ন আলো
নহে ভালবাসি।
সারাদিনে দেহঘরে
বন্ধী মোরা সঁপি,
তিন সেকেন্ডের ভবের সময়
যুগ যুগান্তর ব্যাপী।
জড়হীনে মুক্ত মোরা
স্নিগ্ধ বায়ে ছুটি,
জোনাকীদের সাথে বনে
করি লুটোপুটি।
পৃথিবীটা কয়েদখানা
দেহঘড়ির খেলায়,
কায়া ছেড়ে মায়া আমি
মিশব মহামায়ায়।

Leave a Reply