ঢাকাMonday , 7 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

স্কুলে যাওয়া হলো না শিশু আশিক ইকবালের

admin ঢাকা
আপডেট: 7 January 2019, 13:44

ডেস্ক রিপোর্ট: স্কুলে যাওয়া হলো না শিশু আশিক ইকবালের (৫)। স্কুলে পৌঁছানোর পূর্বেই এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুটি বেপরোয়া ইঞ্জিনভ্যানের মাঝখানে পড়ে মৃত্যু হয়েছে তার। এ ঘটনায় ইঞ্জিনভ্যান দুটির চালককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। আর সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।

সোমবার (৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের গদাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। মাত্র চারদিন আগেই ওই বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে ভর্তি হয়েছিল সে।

আশিক ইকবাল গদাইপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে।

আটককৃতরা হলেন, ইঞ্জিন ভ্যান চালক সাগর ও আলামিন।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুলের সামনের রাস্তা পার হওয়ার সময় দুটি বেপরোয়া ইঞ্জিনভ্যানের মাঝখানে পড়ে চাকায় পিষ্ট হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের উদ্দেশ্যে পাঠায়। পথিমধ্যে মৎস্যকাটি এলাকায় পৌঁছুলে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে।

এদিকে, এই হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *