ঢাকাSunday , 6 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে অবৈধ জাল বিনষ্ট, অর্ধ লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত

admin ঢাকা
আপডেট: 6 January 2019, 20:20

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের সীমান্তবর্তী ইছামতি নদী থেকে অবৈধভাবে বাগদা, গলদা চিংড়িসহ বিভিন্ন প্রজাতি মাছের পোনা আহরণ বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।
রোববার (৬ জানুয়ারি) বেলা ১১ টার দিকে কালিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলামের নেতৃত্বে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের খাঁরহাট ও কামদেবপুর এলাকায় ইছামতি নদীতে এ অভিযান পরিচালিত হয়।
এসময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদী থেকে নেট জাল দিয়ে আহরণকৃত ৫০ হাজার বাগদা, গলদাসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা জব্দ করে তা ইছামতিতে অবমুক্ত করেন মৎস্য কর্মকর্তা। সেই সাথে ৫ ব্যক্তির কাছ থেকে জব্দকৃত নেট জালও পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযানকালে উপজেলা মৎস্য অধিদপ্তরের ক্ষেত্র সহকারী উজ্জ্বল কুমার অধিকারীসহ উপজেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *