ঢাকাSunday , 6 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় সড়ক দুর্ঘটনায় আহত শারমিনকে বাঁচাতে এগিয়ে আসার আহব্বান

admin ঢাকা
আপডেট: 6 January 2019, 22:11

নওয়াপাড়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটা উপজেলার হাদিপুর গ্রামের জেহের আলীর ২য় শ্রেণির ছাত্রী শারমিন সুলতানা (৭) কে বাঁচাতে এগিয়ে আসার আবদেন জানিয়েছে অসহায় পরিবারটি।
গত মঙ্গলবার (১ জানুয়ারি) নলতা থেকে আসা দ্রুতগামী একটি প্রাইভেটকারের ধাক্কায় গুরুতর আহত হয়। আহতবস্থায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানের কর্তব্যরত ডাক্তারা উন্নত চিকিৎসার জন্য খুলনা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সেখানেও অবস্থার অবনতি ঘটলে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। পরে পরিবারের পক্ষ থেকে তাকে নেওয়া হয় ঢাকা ট্রমা সেন্টারে। বর্তমানে ট্রমা সেন্টারের ৫ম তলায় আইসিইউতে চিকিৎসাধীন আছে। তার অবস্থা খুবই খারাপ। তাকে বাঁচাতে অনেক টাকার প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকরা। কিন্তু তার অসহায় পরিবারের পক্ষ থেকে এতো টাকা জোগাড় করা সম্ভব হচ্ছে না। তাই শিশুটিকে বাঁচাতে তার অসহায় পরিবার সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন করেছেন। তাকে সাহায্য পাঠানোর জন্য আহত শিশুর চাচার ব্যক্তিগত বিকাশ নাম্বার ০১৯২৩০৭৩৮১২ যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *