কালিগঞ্জে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ
ডেস্ক রিপোর্ট: কালিগঞ্জে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থপনা অধিদপ্তরের আয়োজনে শীতার্ত অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার বেলা ১১টায় কাঁকশিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মিরাজ হোসেন খান, উপ-সহকারি প্রকৌশলী আশরাফুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, কাঁকশিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সিরাজুম মুনিরা, কালিগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল হক সাজু, আতিকুর রহমান, ইউপি সদস্য জেবুনন্নাহার জেবু প্রমুখ। এসময় ৫২ জন দুস্থের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

Leave a Reply