দেবহাটা (সদর) প্রতিনিধি: দেবহাটায় ৪৮তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার ক্রিকেটে বালক গ্রুপে সরকারি বিবিএমপি হাইস্কুল চ্যাম্পিয়ন হয়েছে।
রবিবার (৬ জানুয়ারি) বিকাল ৩টায় সরকারি বিবিএমপি হাই স্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় সখিপুর মাধ্যমিক বিদ্যালয় একাদশ হারিয়ে তারা জয় লাভ করে। খেলা চলাকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাফিজ আল আসাদ, দেবহাটা সার্কেল শেখ ইয়াছিন আলী, দেবহাটা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) উজ্জল কুমার মৈত্র, সেকেন্ড অফিসার নয়ন চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই রকেট, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, দেবহাটা সরকারি বিবিএমপি হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মহন পাল, সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুর রহমান প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
