ঢাকাSunday , 6 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে শ্রমিকলীগের প্রস্তুতি সভা

admin ঢাকা
আপডেট: 6 January 2019, 21:55

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০ জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালনের লক্ষ্যে উপজেলা শ্রমিকলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ জানুয়ারি) সকালে আশাশুনি বাজার চান্নিতে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন শ্রমিকলীগের সভাপতি ঢালী সামছুল আলম।
সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বিপুলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন শ্রমিকলীগ নেতা আলমগীর হোসেন, আবুল কাশেম খোকা, আছাফুর রহমান, জবেদ আলি, রহিম হাদী, দেবব্রত চক্রবর্তী প্রমুখ।
সভায় ১০ জানুয়ারি দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান এবং বিকালে বাজার চান্নিতে আলোচনা সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *