দেবহাটা উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী দিপক কুমার
সখিপুর (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটায় উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়ে লড়তে চান সখিপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দিপক কুমার মন্ডল। আগামী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নিজেকে প্রার্থী হিসাবে ঘোষণা দিয়ে মাঠে নেমেছেন এ নেতা।
দিপক কুমার মন্ডল জানান, বিগত ২০১৩-১৪ সালে তার বাড়িঘর ভাংচুর, লুটপাট করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এমনকি তাকে সপরিবারে দেশ ছাড়ার হুমকিও দেওয়া হয়। তাই নির্বাচনে জয়লাভ করে সকল ধর্মের মানুষের পাশে দাঁড়িয়ে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবেন। এমনকি মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, চোরাচালানসহ সমাজের বিভিন্ন ক্ষতিকর কর্মকান্ড বন্ধ করে সমৃদ্ধ দেবহাটা উপজেলা গড়ার লক্ষ্যে কাজ করবেন। সে জন্য সকলের দোয়া ও আর্শিবাদ চেয়ে ভাইস চেয়ারম্যান পদের সম্ভাব্য প্রার্থী হিসাবে প্রচারণায় নেমেছেন দিপক মন্ডল।

Leave a Reply