ঢাকাSunday , 6 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

স্বপন ভট্টাচার্য্যকে প্রতিমন্ত্রী করায় মণিরামপুরবাসীর অভিনন্দন

admin ঢাকা
আপডেট: 6 January 2019, 21:47

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোর-৫ (মণিরামপুর) আসন থেকে নির্বাচিত এমপি স্বপন ভট্টাচার্য্যকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী করায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মণিরামপুরবাসী। রোববার (৬ জানুয়ারি) দুপুরে এ খুশির সংবাদ পেয়ে মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মী ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও মণিরামপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আনন্দ প্রকাশ করেন। মণিরামপুর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও প্রতিনিধিগন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও উষ্ণ অভিনন্দন জানান। পাশাপাশি স্বপন ভট্টাচার্য্যকে অভিনন্দন জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে ও কৃতজ্ঞতা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন উপজেলা আ’লীগের সভাপতি কাজী মাহমুদুল, সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, উপজেলা আ’লীগের ১ নং সদস্য আবুল কালাম আজাদ, আ’লীগ নেতা জিএম মজিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খানম, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট সুব্রত ব্যানার্জী, অ্যাডভোকেট বশির আহম্মেদ খান, হাবিবুর রহমান খান, আমজাদ হোসেন, জেলা পরিষদের সদস্য গৌতম চক্রবর্তী, তরুণ আওয়ামী লীগ নেতা সন্দীপ ঘোষ, উপজেলা যুবলীগের আহবায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু, যুবলীগের সাবেক সভাপতি দেবাশীষ সরকার বাবু, সাবেক সাধারণ সম্পাদক স.ম আলাউদ্দীন, যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম, মনিরুজ্জামান মিল্টন, যুবলীগ নেতা আদম আলী, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মুরাদুজ্জামান মুরাদ, যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেন, ফজলুর রহমান, জামাল হোসেন প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *