বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের কর্মসূচি সফলে সভা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখা গৃহীত কর্মসূচি সফল করতে রোববার কেন্দ্রীয় বাস টার্মিনালস্থ সাতক্ষীরা মটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন, জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি শেখ রেজাউল করিম।
সভায় জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা সফল করা, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ে জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও সাতক্ষীরার নবনির্বাচিত এমপিদের অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক, সহ-সভাপতি মনিরুজ্জামান মনি, আব্দুল কাদের কাদু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সরদার, রমজান আলী, জাহিদুর রহমান, গাউছ আলী, অলিউর রহমান মুকুল, শহীদুল ইসলাম কালু, জাহিদ হোসেন খান, নাজমুল হোসেন, মিলন হোসেন, ইউসুফ আলী, ইমরান হোসেন, সানাউল্লাহ বাবু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply