সাতক্ষীরায় ট্রাক চাপায় নারী নিহত, হেলপার আটক
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মনোয়ারা খাতুন (৪৫) নামে এক মহিলা নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাক ও হেলপারকে আটক করেছে পুলিশ।
রোববার (৬ জানুয়ারি) দুপুরে শহরের বাঙালের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনোয়ারা খাতুন শ্যামনগর উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত মহর আলীর স্ত্রী।
আটক ট্রাক হেলপার সাতক্ষীরা পৌরসভার বাটকেখালি গ্রামের ছিয়ার আলীর ছেলে আবুল কাসেম।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, ভ্যানযোগে মনোয়ার খাতুন শহরে আসছিলেন। এ সময় পিছন দিক থেকে একটি ট্রাক ( ঢাকা মেট্রো-ট-১১-৭২৩৭) তাকে চাপা দেয়। এ তে শরীর থেকে মাথা বিছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ট্রাক ও হেলপারকে আটক করেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, ট্রাকটি হেলপার চালাচ্ছিলেন।

Leave a Reply