সুবর্ণচরে গৃহবধূকে গণধর্ষণ: জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন
ডেস্ক রিপোর্ট: নোয়াখালীর সুবর্ণচরে স্বামী সন্তানকে বেঁধে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
রোববার (৬ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সচেতন নাগরিক সমাজের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকারের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের আহবায়ক অ্যাড. ফাইমুল হক কিসলু, সাতক্ষীরা জজ কোর্টের সাবেক পিপি অ্যাডভোকেট ওসমান গনি, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব লায়লা পারভীন সেঁজুতি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, হাফিজুর রহমান মাসুম প্রমুখ।
বক্তারা অবিলম্বে নোয়াখালীর সুবর্ণচরে স্বামী সন্তানকে বেঁধে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

Leave a Reply