ঢাকাSunday , 6 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ছুটির দিনেও রূপসী ম্যানগ্রোভের উন্নয়ন কাজে ইউএনও হাফিজ আল আসাদ

admin ঢাকা
আপডেট: 6 January 2019, 00:02

দেবহাটা প্রতিনিধি: ছুটির দিনেও দেবহাটার রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রের উন্নয়ন কাজে উপজেলা নির্বাহী অফিসার হাফিজ আল ব্যস্ত সময় পার করেছেন। শুক্রবার ও শনিবার সরকারি ছুটির দিন হলেও থেমে নেই তার কর্মব্যস্ততা। জেলার অন্যতম এই পর্যটন কেন্দ্রটির সৌন্দর্যবর্ধনের কাজের অক্লান্ত পরিশ্রম করছেন তিনি।

সরেজমিনে দেখা যায়, শনিবার ছুটির দিন হলেও জেলা অন্যতম পর্যটন কেন্দ্র ‘রূপসী ম্যানগ্রোভ’ এর উন্নয়ন কাজ তদারকি করেন তিনি। পর্যটন কেন্দ্রটি সুন্দর ও পরিপাটি করতে সকলের মতামত নিয়ে কর্মযজ্ঞ এগিয়ে নিচ্ছেন তিনি।
এ সময় তার সাথে ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা জুয়েল হোসেন, সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আজগর আলী ও ইউপি সদস্য হাবিবুর রহমান বাবলু।

উপজেলা নির্বাহী অফিসার হাফিজ আল-আসাদ জানান, দেবহাটার অন্যতম বিনোদন কেন্দ্র রূপসী ম্যানগ্রোভ’কে আরো দর্শকনন্দিত করতেই শত ব্যস্ততার মধ্যেও এখানে সময় দিয়ে থাকি। আমি যোগদানের আগে রূপসী ম্যানগ্রোভ বনটি অগোছালো ছিল। আমি আসার পর এখানে প্রবেশ গেট ও বনের পুরো সীমানা নির্ধারণ করেছি। এছাড়া ভ্রমণ পিপাসুরা যাতে সহজে আসতে পারেন সে জন্য একটি ইটের ও আরেকটি পিচের রাস্তা নির্মাণের ব্যবস্থা করেছি। বনভোজনের জন্য বনের উত্তর পাশে রন্ধনশালা এবং অনামিকা লেকের পাড়ে একটি নামাজের ঘর স্থাপনের কাজ প্রায় সম্পন্ন করেছি। দর্শানার্থীদের জন্য বসার পাকা বেঞ্চ, বাশের তৈরি ট্রেইল সম্প্রসারণ, লেকের উপরে ঝুলন্ত গোলচত্বর, প্যাডেল চালিত নৌকা, শিশু পার্কসহ বিভিন্ন উন্নয়ন কাজ করে যাচ্ছি। এছাড়া কৃত্রিম পশুপাখি স্থাপন করে স্পটটির সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে।

তিনি আরো জানান, সম্পদের স্বল্পতা থাকায় একটু সময় বেশি লেগে যাচ্ছে। তবে, আগামীতে বনটি ঘিরে আলাদা গাড়ি পার্কিং ব্যবস্থা, বিভিন্ন এলাকা থেকে আগত দর্শানার্থীদের থাকা ও খাওয়ার জন্য কটেজ, হোটেল নির্মাণ, টয়লেট নির্মাণ, চিড়িয়াখানা স্থাপনসহ নানা ধরনের উন্নয়ন করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *