এমপি জগলুল পুনরায় নির্বাচিত হওয়ায় নওয়াবেঁকীতে দোয়া
নওয়াবেঁকী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরের নওয়াবেঁকীতে এমপি জগলুল পুনরায় নির্বাচিত হওয়ায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ জানুয়ারি) বিকাল ৫টায় নওয়াবেঁকী বাসস্ট্যান্ডে আটুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া অনুষ্ঠানে ১০ নং আটুলিয়া ইউনিয়নে পরিষদের চেয়ারমান এবং এ কাদের ফাউন্ডেশনের সভাপতি আওয়ামী লীগ নেতা মো. আবু সালেহ বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেম আটুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধু রঞ্জন মন্ডল, আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান ও যুবলীগের প্রাক্তন সভাপতি মারুফ বিল্লাহ। উপস্থিত ছিলেন যুবলীগ নেতা জাকারিয়া হোসেন, খোকন সানা এছাড়া অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি-সম্পাদক এবং বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীসহ এলাকার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত জনসাধারণ।

Leave a Reply