পারুলিয়ায় মৎস্য ঘেরের বাসায় আগুন
পারুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটার পারুলিয়ার গোরারআবাদে মৎস্য ঘেরের বাসায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে দুইটা বাসা পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পারুলিয়া ইউনিয়নের বাসিন্দা মৃত জুলফিকার আলী জুলুর স্ত্রী নাছিমা খাতুন বলেন, রাত ২টার দিকে ঘেরের কর্মচারী অজুন ভুইয়া আগুন দেখতে পেয়ে চেচাঁমেচি করতে থাকেন। আমার স্বামীর মৃত্যুর পর থেকে আমার স্বামীর বোনদের সাথে জমি-জমা নিয়ে বিরোধ চলছিল। তারা কয়েকবার আমাদের ঘের দখল করার চেষ্টা করছে। বিষয়ে আমি দেবহাটা থানায় একটি সাধারণ ডায়েরী করেছি।

Leave a Reply