ঢাকাSaturday , 5 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জয়নগর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপির বিরুদ্ধে শীলতাহানির অভিযোগ

admin ঢাকা
আপডেট: 5 January 2019, 21:59

ডেস্ক রিপোর্ট: শ্যামনগরের জয়নগর কমিউনিটি ক্লিনিকে কর্তব্যরত সিএইচসিপি জিয়াউল হক জিয়ার বিরুদ্ধে এক অন্তঃসত্ত্বা নারীর সাথে অনৈতিক আচরণের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার দাবিতে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বরাবর অভিযোগ করেছেন জয়নগর গ্রামের ওই নারী।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩ জানুয়ারি এক অন্তঃসত্ত্বা নারী চেকআপ করার জন্য ক্লিনিকে যান। জিয়াউল হক তাকে সুকৌশলে শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ করেন তিনি। এসময় ওই নারীর চিৎকারে লোকজন ক্লিনিকে পৌঁছালে জিয়াউল হক দ্রুত স্থান ত্যাগ করেন।
স্থানীয়রা জানিয়েছেন, আগেও জিয়াউল হকের বিরুদ্ধে এ জাতীয় অভিযোগ রয়েছে। কিন্তু তিনি কাশিমাড়ি যুবলীগের নেতা হওয়ায় তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না।
জিয়াউল হকের সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টি অস্বীকার করে এড়িয়ে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *