ঢাকাSaturday , 5 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগর উপজেলা চেয়ারম্যান পদে লড়তে চান জহুরুল হায়দার, ভাইস চেয়ারম্যানে যুবলীগের মিজানুর

admin ঢাকা
আপডেট: 5 January 2019, 21:57

স.ম ওসমান গনী সোহাগ, বুড়িগোয়ালিনী (শ্যামনগর): আসন্ন শ্যামনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহুরুল হায়দার বাবু। একই সাথে ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে লড়তে চান উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, বর্তমানে যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মিজানুর রহমান।
জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই দামামা বাজছে উপজেলা নির্বাচনের। আর নির্বাচন কমিশন থেকে আগামী ফেব্রুয়ারিতে তফসিল ঘোষণা দেওয়ার পরেই নড়েচড়ে বসেছে প্রার্থীরা। তাদের সমর্থক, অনুসারী ও ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদেরকে প্রার্থী হিসেবে দেখতে চেয়ে নানারকম স্ট্যাটাস দিচ্ছেন।
জহুরুল হায়দার বাবু বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মী ও সাধারণ জনগণের আহ্বানে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বো। দেশরতœ শেখ হাসিনা যদি আমাকে দলীয় মনোনয়ন দেন অবশ্যই তৃণমূলের জনসাধারণের ভালবাসা নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হলে শ্যামনগরকে ডিজিটাল ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো।
ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শেখ মিজানুর রহমান জানান, বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে ছাত্রলীগের রাজনীতিতে আমার হাতেখড়ি। সাতক্ষীরা-৪ আসনের এমপি জগলুল হায়দারের কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বো। যদি আমি নির্বাচিত হতে পারি তাহলে প্রথমে শ্যামনগরকে জঙ্গীবাদ, সন্ত্রাস ও মাদকের করাল গ্রাস থেকে মুক্ত করবো। সর্বোপরি শ্যামনগরের শান্তিপ্রিয় মানুষকে ভালো রাখাই হবে আমার মূল লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *