জগলুলকে মন্ত্রী হিসেবে পেতে কালিগঞ্জে সংবাদ সম্মেলন
কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দারকে মন্ত্রী হিসেবে পেতে চায় কালিগঞ্জের সম্মিলিত নাগরিক সমাজ। এই দাবি নিয়ে শনিবার (৫ জানুয়ারি) বেলা ৩টায় বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে রিপোর্টার্স ক্লাব চত্বরে সম্মিলিত নাগরিক সমাজের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মৌতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দুলাল চন্দ্র ঘোষ।
রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিনের সভাপতিত্বে সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানিয়ে বলেন, সংসদীয় এলাকা-১০৮, সাতক্ষীরা-৪ শ্যামনগর এবং কালিগঞ্জ (আংশিক) আসনের বার বার নির্বাচিত ‘জনবন্ধু’ খ্যাত সংসদ সদস্য এস এম জগলুল হায়দারকে মন্ত্রী সভায় দেখা এ অঞ্চলের মানুষের প্রাণের দাবি। এসএম জগলুল হায়দার দশম সংসদে এমপি থাকাকালীন এ অঞ্চলের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে ‘জনবন্ধু’ খ্যাতি পেয়েছেন। এই অঞ্চল প্রাকৃতিক সম্পদের অপার সম্ভাবনাময় একটি স্থান। দেশের সিংহভাগ বৈদশিক রাজস্ব আদায় হয়ে থাকে এ অঞ্চলের সাদাসোনা খ্যাত চিংড়ি রপ্তানির মাধ্যমে। অথচ এই জনপদের মানুষ দীর্ঘদিন কোনো মন্ত্রীর ছোয়া পায়নি।
লিখিত বক্তব্যে আরো বলেন, কালিগঞ্জ উপজেলাটি চিংড়ি চাষে দেশের রাজস্ব আয়ে ব্যাপক অবদান রেখেই চলেছে। প্রধানমন্ত্রীর মাধ্যমে এস এম জগলুল হায়দার এ অঞ্চলের চার চারটি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণসহ বিভিন্ন প্রকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনসাধারণের প্রাণের দাবি জগলুল হায়দারকে মন্ত্রী হিসেবে পাওয়া।
এসময় সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান জামু, ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সজল মুখার্জী, কুশুলিয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক কামরুল হাসান, মথুরেশপুর ইউনিয়ন সভাপতি মোখলেছুর রহমান মুকুল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল আহসান, যুবলীগের সাবেক আহবায়ক ও উজ্জীবনী ইনস্টিটিউটের প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবলু, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ উজ্জ্বল, শ্রমিকলীগের সভাপতি শেখ শাহ্জালাল, তাঁতীলীগের আহ্বায়ক জাহিদ হাসান, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাবেক ছাত্রনেতা মাহফুজুর রহমান প্রিন্স, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কালিগঞ্জ উপজেলা সভাপতি সহকারী অধ্যাপক সনৎ কুমার গাইন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব সাংবাদিক অসিত সেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কালিগঞ্জ ইউনিটের সাধারণ সম্পাদক এসএম গোলাম ফারুক, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গাজী মিজানুর রহমানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply