ঢাকাSaturday , 5 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

admin ঢাকা
আপডেট: 5 January 2019, 21:11

সমীর রায়, আশাশুনি: ‘দূর হোক অজ্ঞতার অমানিশা, সুশিক্ষাই দেখাবে আলোর দিশা’ এ শ্লোগানকে সামনে রেখে আশাশুনিতে কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (৫ জানুয়ারি) দুপুরে আশাশুনির কাকবাসিয়া বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে স্বেচ্ছাসেবী ছাত্রকল্যাণমূলক সংগঠন ‘আলোর পথে’র উদ্যোগে এই সংবর্ধনা দেওয়া হয়।
সংগঠনের সভাপতি আবু সাদেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাকবাসিয়া বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমীন, চেউটিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার খালিদ হোসেন, শিক্ষক রইচ উদ্দীন গাজী, সংগঠনের উপদেষ্টা এসএম আরিফুজ্জামান, সেলিনা পারভীন, সদস্য শরিফুল ইসলাম, বাকি বিল্লাহ, অভিভাবক আব্দুর রউফ মোড়ল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *