ঢাকাSaturday , 5 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

এমপি রবিকে মন্ত্রী করার দাবি দলিত পরিষদ ও পৌর ৫নং ওয়ার্ডবাসীর

admin ঢাকা
আপডেট: 5 January 2019, 20:23

সাতক্ষীরা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবিকে মন্ত্রী করার দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ দলিত পরিষদ সাতক্ষীরা জেলা শাখা ও পৌর ৫নং ওয়ার্ডবাসী।
বিবৃতিতে বাংলাদেশ দলিত পরিষদ সাতক্ষীরা জেলা শাখা নেতৃবৃন্দ বলেন, মুক্তিযোদ্ধাকালীন নৌ কামান্ডো বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি সাতক্ষীরার পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে বুক দিয়ে আগলে রেখেছেন। তাদের ভাগ্যের উন্নয়নে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছেন। তাকে মন্ত্রী করা হলে সাতক্ষীরার সংখ্যালঘু সম্প্রদায়সহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভাগ্যের পরিবর্তন হবে ও উন্নয়ন ঘটবে সর্বত্র।
বিবৃতিদাতারা হলেন, সংগঠনের সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক গৌরপদ দাশ, প্রবীর দাশ, যোসেপ সরকার, মহাদেব দাস, মোহন দাস, ধর্মদাস, রবীন কায়পুত্র, সুজিত কুমার দাশ, কলারোয়া উপজেলার সভাপতি জয়দেব দাস, সাধারণ সম্পাদক পরিতোষ মন্ডল, দেবহাটা উপজেলার শশীভুষণ বিশ্বাস, কালিগঞ্জ উপজেলার সুশান্ত দাশ, শ্যামনগর উপজেলার সভাপতি কাশিনাথ দাশ, সহ-সভাপতি তারক দাশ, সাধারণ সম্পাদক মতিন্দ্র নাথ দাশ, আশাশুনি উপজেলার সভাপতি স্বপন বাবু, সাধারণ সম্পাদক নিমাই সরকার, সাংগঠনিক সম্পাদক কাশিনাথ প্রমুখ।
এদিকে, মীর মোস্তাক আহমেদ রবিকে মন্ত্রী করার দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌর ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে শহরের মেঝমিয়ার মোড় এলাকায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. আব্দুল গফফার। এসময় উপস্থিত ছিলেন আবুল খায়ের কচি, আব্দুর রাজ্জাক, মুজিবুর রহমান, সাঈদ অসল, কাজল, নাছির, অমল ব্যানার্জী, শুকুর আলীসহ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ও মহিলা লীগের নেতৃবৃন্দ।
সভায় তারা বলেন, বীরমুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে মন্ত্রী করা হলে সাতক্ষীরাসহ দেশের দক্ষিণ অঞ্চলের প্রভূত উন্নয়ন ঘটবে। এ কারণে সাতক্ষীরাবাসীর প্রাণের দাবি মীর মোস্তাক আহমেদ রবিকে মন্ত্রী করা হোক। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *