ঢাকাSaturday , 5 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ার ঘোষণা প্রণব ঘোষ বাবলুর

admin ঢাকা
আপডেট: 5 January 2019, 20:13

তালা প্রতিনিধি: তালা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ার ঘোষণা দিয়েছেন জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু। শনিবার (৫ জানুয়ারি) দুপুরে তালা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশার কথা ব্যক্ত করেন।
এ সময় তিনি বলেন, অবহেলিত তালা উপজেলাবাসীর ভাগ্য উন্নয়নে মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছি। এজন্য সকলের দোয়া ও আর্শিবাদ কামনা করেন তিনি।
তিনি বলেন, মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে এলাকার উন্নয়নের পাশাপাশি রাস্তাঘাট, ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মাদরাসা, মন্দির ও স্বাস্থ্য খাতের উন্নয়নসহ সার্বিক উন্নয়নে সচেষ্টা থাকবো।
এ সময় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অ্যাড. অনিত মূখার্জী, তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আলাউদ্দিন জোয়ার্দ্দার, মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, জেএসডির কেন্দ্রীয় নেতা মীর জিল্লুর রহমান, ভূমিজ ফাউন্ডেশনের সমন্বয়কারী অচিন্ত্য সাহা, রুপালী পরিচালক শফিকুল ইসলাম, খলিলনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার ইমান আলী, তালা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন বিশ্বাস, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক শংকর দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *