ঢাকাSaturday , 5 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কাশিমাড়ীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

admin ঢাকা
আপডেট: 5 January 2019, 20:10

কাশিমাড়ী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার কাশিমাড়ীতে অসহায় দুস্থ প্রতিবন্ধী ও বিধবাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১০টায় পূর্ব গোবিন্দপুর এভারগ্রীন যুব সংঘ ও সিডিও ইয়ুথ টিম কাশিমাড়ী ইউনিটের আয়োজনে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
বিশিষ্ট সমাজসেবক ডা. মোস্তফা মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান এসএম আব্দুর রউফ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শমসের আলী ঢালী, সাধারণ সম্পাদক এসএম আবুল হোসেন, ইউপি সদস্য গাজী আকতার ফারুক, বীর মুক্তিযোদ্ধা সামছুর রহমান, শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান ডলার, সদর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি বাহনুল মজনুন রাজ, সদর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আব্দুল ওহাব পিয়াদা, আবু সাঈদ গাজী, রাজগুল সরদার, সাবেক ইউপি সদস্য আব্দুর রহিম মোল্লাহ এভারগ্রীন যুব সংঘ ও সিডিও ইয়ুথ টিমের সভাপতি জিএম হুমায়ূন কবীর হিমু, সিডিও কাশিমাড়ী ইউনিটের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সহ-সভাপতি মহাসিন হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, রবিউল ইসলাম, সাইদুর রহমান, আলমগীর হোসেন, আরিফ বিল্লাহ, আবুল কাদের, ইকবাল হোসেন, আকাশ, নুরুল্লাহ, একরামুল প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সিডিও কাশিমাড়ী ইউনিটের প্রচার সম্পাদক তানভীর হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *