ঢাকাSaturday , 5 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নলতা শরীফের বার্ষিক ওরছ ৮, ৯ ও ১০ ফেব্রুয়ারি

admin ঢাকা
আপডেট: 5 January 2019, 20:08

নলতা প্রতিনিধি: অবিভক্ত বাংলার শিক্ষা বিভাগের সহকারি পরিচালক, বিশিষ্ট শিক্ষা ও সমাজ সংস্কারক সুফী-সাধক হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এর ৫৫তম বার্ষিক ওরছ শরীফ আগামী ৮, ৯ ও ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে শনিবার বেলা ১১টায় নলতা পাক রওজা শরীফ প্রাঙ্গণে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতিমুহাম্মদ সেলিমউল্লাহ’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সহ-সভাপতি ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, যুগ্ম-সম্পাদক শিক্ষক সাইদুর রহমান, কর্মকর্তা মো. ইউনুস, সখিপুর সরকারি কেবিএ কলেজের অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফায়েল আহমেদ, নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিছুজ্জামান খোকন, সম্পাদক আবুল হোসেন পাড় প্রমুখ।
সভায় সভাপতিসহ অন্যান্য বক্তারা বিগত বছরের ভুল-ক্রটি সংশোধন এবং আসন্ন ওরছ শরীফে স্থানীয়সহ দেশ-বিদেশ থেকে আগত ভক্তবৃন্দের উপস্থিতির বিষয়টির গুরুত্ব দিয়ে ৫৫তম ওরছ শরীফ সফল করতে বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করা হয়।
সভায় পাক রওজা শরীফের খাদেম মৌলভী আনছার উদ্দিন আহমদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *