দেবহাটায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আমিরুলের শীতবস্ত্র বিতরণ
পারুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটায় শীতার্ত অসহায় মানুষের মাঝে চাদর বিতরণ করেছেন আসন্ন দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম।
শনিবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা শ্রমিকলীগের দেবহাটা সদর অফিসে তিনি চাদর বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন শ্রমিকলীগের সহ-সভাপতি এশারাত আলী, মনিরুল ইসলাম, কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য আরমান হোসেন, কুলিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি পরান চন্দ্র সরকার, সখিপুর ইউনিয়ন শ্রমিক লীগের সহ-সম্পাদক শাহাদাত হোসেন, উপজেলা শ্রমিকলীগের সদস্য শহিদুল ইসলাম, সখিপুর ইউনিয়ন শ্রমিকলীগের সদস্য জাহিদুল ইসলাম প্রমুখ।
Leave a Reply