দেবহাটা উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান মুজিবর রহমান
নওয়াপাড়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটায় উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান মুজিবর রহমান। বর্তমানে তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন। আগামী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থিতা ঘোষণা করে মাঠে নেমেছেন তিনি। এমনকি উপজেলার বিভিন্ন স্থানে জনসমর্থন অর্জনে মতবিনিময়ও করছেন। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী মার্চে অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থিতা পেলে জয়ের ব্যাপারে আশাবাদী মুজিবর রহমান সকলের সহযোগিতা কামনা করেছেন।

Leave a Reply