ঢাকাFriday , 4 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

উন্নয়ন অব্যাহত রাখতে সাতক্ষীরা থেকে পূর্ণমন্ত্রী করার আহবান

admin
January 4, 2019 9:49 pm
Link Copied!

উন্নয়ন অব্যাহত রাখতে সাতক্ষীরা থেকে পূর্ণমন্ত্রী করার আহবান জানিয়েছে সাতক্ষীরা জেলা সমিতি, ঢাকা।
ঢাকাস্থ সাতক্ষীরা জেলা সমিতির সহ-সভাপতি ইকবাল মাসুদ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শহিদুল হক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ধারাবাহিক অগ্রগতি ও উন্নয়নের জন্য দক্ষিণ-পশ্চিম অঞ্চলের জেলা সাতক্ষীরা থেকে একাধিক মন্ত্রী করা প্রয়োজন। দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত এই জেলায় বর্তমান সরকারের সময়ে মেডিকেল কলেজ, যুব উন্নয়ন কেন্দ্র, নার্সিং ট্রেনিং সেন্টারসহ বিভিন্ন প্রতিষ্ঠান হয়েছে। ঢাকাস্থ সাতক্ষীরাবাসীর প্রতিনিধিত্বকারী সাতক্ষীরা জেলা সমিতি সাতক্ষীরা জেলার উন্নয়নের এই ধারাকে অব্যাহত রাখতে সমিতির প্রধান উপদেষ্টা অধ্যাপক রুহুল হককে পূর্ণমন্ত্রী করাসহ একাধিক মন্ত্রী করার জন্য প্রধানমন্ত্রীর কাছে আহবান জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।