ঢাকাFriday , 4 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নাংলায় ককটেল ফাটিয়ে আতংক সৃষ্টি

admin ঢাকা
আপডেট: 4 January 2019, 21:25

এমএ মামুন, দেবহাটা (সদর): দেবহাটার নাংলা গ্রামে ককটেল ফাটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। এছাড়াও শুক্রবার সকালে নাংলা গ্রামের শফিকুর রহমান নামে এক ব্যক্তির বাড়ির উঠান থেকে একটি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার গভীর রাতে নাংলা ঘোনাপাড়ার বিভিন্ন স্থানে বোমা ও ককটেল ফোটার শব্দ পান স্থানীয়রা। এ ঘটনায় এলাকার সাধারণ মানুষ আতংকিত হয়ে পড়েন। ওই গ্রামের মৃত রশিদ বিশ্বাসের ছেলে হোসেন বিশ্বাসের বাড়ির পাশে তিনটি এবং মৃত ইমদাদুল বিশ্বাসের ছেলে মাহমুদুল হক লাভলুর বাড়ির পাশে একটি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। পরের দিন শুক্রবার সকালে বিষয়টির তদন্তে আসে দেবহাটা থানা পুলিশ। অনুসন্ধানের এক পর্যয়ে আমজাদ হোসেনের ছেলে শফিকুর রহমানের উঠান থেকে লালটেপ মোড়ানো একটি ককটেল পাওয়া যায়।
ওই গ্রামের মৃত রশিদ বিশ্বাসের ছেলে সাইফুল ইসলাম ভুট্টা জানান, দিনালী গাজীর ছেলে এবাদুল ইসলাম, মৃত খাতের গাজীর ছেলে ফারুক হোসেন ও জামালের সাথে আমাদের পরিবারের জমি-জায়গা নিয়ে বিরোধ চলে আসছে। শুক্রবার এ বিষয়ে তাদের সাথে আমাদের কথা কাটাকাটি হয়। এরই সূত্র ধরে গভীর রাতে এলাকায় বোমাবাজি ও ককটেল ফুটিয়ে আতংক সৃষ্টি করা হয়েছে।
এ বিষয়ে দেবহাটা থানার সেকেন্ড অফিসার নয়ন চৌধুরী জানান, নাংলা গ্রামের আমজাদ হোসেনের ছেলে শফিকুর রহমানের বাড়ির উঠান থেকে একটি ককটেল উদ্ধার করা হয়েছে। এছাড়া মৃত রশিদ বিশ্বাসের ছেলে হোসেন বিশ্বাস ও মৃত ইমদাদুল বিশ্বাসের ছেলে মাহমুদুল হক লাভলুর বাড়ির পাশ থেকে ককটেল-বোমা বিস্ফোরণের বিভিন্ন আলামত পাওয়া গেছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *