ঢাকাFriday , 4 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

যশোর-খুলনা মহাসড়কের রাজারহাটে যানজটে চরম ভোগান্তি, সংস্কার কাজ দ্রুত শেষ করার দাবি

admin ঢাকা
আপডেট: 4 January 2019, 20:56

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোর-খুলনা ভায়া মণিরামপুর-কেশবপুর মহাসড়কের মুড়লি মোড় থেকে রাজারহাট পর্যন্ত রাস্তায় সংস্কার কাজ চলায় প্রতিনিয়ত তীব্র যানজটের কবলে পড়ে ভোগান্তি চরমে পৌঁছেছে। ২-৩ কিলোমিটার পথ পাড়ি দিতে যেয়ে ঘণ্টার পর ঘণ্টা কেটে যাচ্ছে। রাস্তার একধার সংস্কার কাজের জন্য বন্ধ থাকায় এ অবস্থার সৃষ্টি হচ্ছে। এজন্য সংস্কার কাজের ধীরগতিকে দায়ী করছেন ভুক্তভোগীরা।
স্থানীয়রা জানান, এ সড়কে দূরপাল্লার ও আন্তঃজেলা বাস-ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেটকার, অ্যাম্বুলেন্স, বেবিটেক্সি, ইজিবাইক, ইঞ্জিনচালিত ভ্যান, অটো রিক্সা, মোটরসাইকেল, ভ্যান-রিক্সা, বাইসাইকেলসহ নানা ধরনের হাজার হাজার যানবহন চলাচল করে। এক মাস আগে এ সড়ক সংস্কারের কাজ শুরু হয়। কিন্তু এ কাজে ধীরগতিতে অসহনীয় যানজট সৃষ্টি হচ্ছে। এতে সাধারণ মানুষের ভোগান্তি চরম আকার ধারণ করেছে। পুলিশ প্রশাসন যানজট নিরসনে কিছু ভূমিকা রাখলেও তাতে পরিস্থিতির উল্লেখযোগ্য কোন উন্নতি হচ্ছে না। এ ব্যাপারে এলাকাবাসী দ্রুত রাস্তার কাজ শেষ করার জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *