ঢাকাThursday , 3 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

admin ঢাকা
আপডেট: 3 January 2019, 21:13

যশোর অফিস: ঝিকরগাছা উপজেলায় মটর সাইকেল-বাইসাইকেল মুখোমুখি সংঘর্ষে আনন্দ বারই (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় ঝিকরগাছা থানা সড়কের শ্মশানের সামনে এ ঘটনা ঘটে। নিহত আনন্দ উপজেলার বোদখালি গ্রামের বসন্ত বারইয়ের ছেলে।
আনন্দ বারইয়ের ভাই অসীম কুমার জানান, বুধবার সন্ধ্যা সাতটার দিকে ঝিকরগাছা বাজার থেকে বাইসাইকেল যোগে বাড়ি যাওয়ার পথে ঝিকরগাছা থানা সড়কের সামনে পৌছুলে বিপরীত মুখি একটি মটর সাইকেলের সাথে বাইসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ওই সময় আনন্দ গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে এনে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে চিকিৎসক আনন্দ বারইকে মৃত ঘোষণা করেন। ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *