ঢাকাThursday , 3 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ছুটি শেষে খুলছে যবিপ্রবি, কাল থেকে ক্লাস শুরু

admin ঢাকা
আপডেট: 3 January 2019, 21:07

যশোর প্রতিনিধি: দীর্ঘ ছুটি শেষে আগামীকাল ৫ জানুয়ারি (শনিবার) খুলছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীসহ অন্যান্য সকল বর্ষের শিক্ষার্থীদেরও যথা নিয়মে ক্লাস অনুষ্ঠিত হবে ওই দিন থেকে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রকৌশলী আহসান হাবীব এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী ১৪ জানুয়ারি প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টশন (নবীন বরণ) অনুষ্ঠিত হবে। ওরিয়েন্টেশনের অনুষ্ঠান সূচি পরবর্তীতে সকলকে জানিয়ে দেওয়া হবে।
এদিকে ছুটি শেষে আজ শুক্রবার সকাল ১০টা থেকে শহীদ মসিয়ূর রহমান হল ও শেখ হাসিনা ছাত্রী হল খুলে দেওয়া হবে। হলে উঠার সময় শিক্ষার্থীদের অবশ্যই বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র প্রদর্শন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *