ঢাকাThursday , 3 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেলা আ’লীগের যৌথসভা: বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে কর্মসূচি গ্রহণ

admin ঢাকা
আপডেট: 3 January 2019, 21:03

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে জেলা শহরে বসবাসরত আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের এক যৌথসভা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, ফিরোজ আহমেদ, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক অ্যাড. আজহারুল ইসলাম, আইন সম্পাদক অ্যাড. ওসমান গণি, বন ও পরিবেশ সম্পাদক শহীদুল ইসলাম, কোষাধ্যক্ষ আসাদুল হক, পৌর সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, নির্বাহী সদস্য অ্যাড. আব্দুল লতিফ, মীর মোশাররফ হোসেন মন্টু, ডা. মুনসুর আহমেদ, কোহিনুর ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোৎস্না আরা, যুগ্ম সম্পাদক লায়লা পারভীন সেজুতি, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহুরুল হক নান্টু, যুব নেতা তুহিনুর রহমান, সদর শ্রমিকলীগের সভাপতি আব্দুল্লাহ সরদার ও জাহিদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের শেখ আব্দুর রশিদ, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন প্রমুখ।
সভায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে ১০ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল ৩টায় জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া জেলার প্রত্যেক উপজেলায় যথাযথ মর্যাদার সাথে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালনের আহ্বান জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *