ঢাকাThursday , 3 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

admin ঢাকা
আপডেট: 3 January 2019, 20:46

তালা প্রতিনিধি: জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তালায় দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০জন গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বিকালে উপজেলার খলিলনগর ইউনিয়নের প্রসাদপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে মাসুদ বিশ্বাস, ফারুখ বিশ্বাস, তাছলিমা বেগম, জোসনা বেগম, জামিলা খাতুন, নবীজান বিবি, ছালেহা খাতুন ও গফুর বিশ্বাসের নাম জানা গেছে।
স্থানীয়রা জানান, ওই এলাকার মাসুদ বিশ্বাসের সাথে রহমত আলী বিশ্বাসের ১৯ শতক জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। এরই সূত্র ধরে মাসুদের দখলে থাকা জমি থেকে বিকালে বিভিন্ন প্রকার গাছ কাটার সময় প্রতিপক্ষ রহমত আলী বিশ্বাসরা বাধা দিলে সংঘর্ষ বাধে। এ ঘটনায় উভয়পক্ষের ১০ জন গুরুতর আহত হয়। আহতদের তালা হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে মাসুদ বিশ্বাস ও তার স্ত্রী তাছলিমা বেগমের অবস্থা খারাপ হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে।
তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *