আশাশুনিতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
সমীর রায়, আশাশুনি: আশাশুনিতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (২ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা মুক্তিযোদ্ধাদের হাতে শীতবস্ত্র তুলে দিয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান, শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, সদর ইউপি চেয়ারম্যান স.ম সেলিম রেজা মিলন, সমাজসেবা কর্মকর্তা আনছারুল আজাদ, মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান, আব্দুল করিম, উপসহকারি প্রকৌশলী মামুনুর রশীদ প্রমুখ।
এদিন উপজেলার ৫০ জন মুক্তিযোদ্ধার মাঝে ও ১১ ইউনিয়নের প্রতিনিধিদের হাতে শীতার্ত মানুষের জন্য প্রায় ৪ হাজার কম্বল বিতরণ করা হয়।

Leave a Reply