ঢাকাWednesday , 2 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলে বই উৎসব

admin ঢাকা
আপডেট: 2 January 2019, 21:00

ডেস্ক রিপোর্ট: ‘শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার সকালে সুলতানপুরস্থ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। উৎসবে স্কুলের প্রধান শিক্ষক ফারজিনা নাহিদ নিগার’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা। এসময় তিনি বলেন, ‘প্রতিবন্ধীরা এখন আর সমাজের বোঝা নয়। প্রতিবন্ধীরা সমাজের একটি অংশ। প্রতিবন্ধীদের সঠিক শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে জনশক্তিতে পরিণত করতে হবে। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সমাজের পিছিয়ে পড়া মানুষদের সাথে নিয়ে এগিয়ে নিতে হবে।’
উৎসবে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সাতক্ষীরা নবারুণ বালিকা বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আমিনুর রহমান উল্লাস ও সৈয়দ নাজমুল হক বকুল। এসময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলের সহকারী শিক্ষক হাবিবুল্লাহ হাবিব, আসাদুজ্জামান আসাদ, সাইফুর রহমান জুয়েল, ফাহমিদা জামান, রাজমিতা মন্ডল, তহমিনা আক্তার সুমি, কামরুজ্জামান, ইশারাত আলী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *