নওয়াপাড়ায় প্রবীণদের মাঝে শীতবস্ত্র বিতরণ
দেবহাটা প্রতিনিধি: দেবহাটার নওয়াপাড়া ইউনিয়নের বিভিন্ন এলকায় প্রবীণদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য আল ফেরদৌস আলফা। বুধবার (২ জানুয়ারি) বেলা ১১টা থেকে নওয়াপাড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডে অসহায় মানুষের বাড়িতে গিয়ে এ শীতবস্ত্র বিতরণ করেন তিনি।
এ সময় তার সাথে ছিলেন ১নং ওয়ার্ড ইউপি সদস্য আবুল কাশেম, ২নং ওয়ার্ড সদস্য আবুল কাশেম, ৩নং ওয়ার্ড সদস্য নুরুজ্জামান সরদার, ৪নং ওয়ার্ড সদস্য মিজানুর রহমান, ৫নং ওয়ার্ড সদস্য আসমোতুল্লাহ আসমান, ৬নং ওয়ার্ড সদস্য আকবর আলী, ৭নং ওয়ার্ড সদস্য আবুল খায়ের তারু, ৮নং ওয়ার্ড সদস্য মুজিবর রহমান, ৯নং ওয়ার্ড সদস্য মনিরুজ্জামান মনি, ইউপি সদস্য ফতেমা খাতুন, আল্পনা অধিকারী, হামিদা খাতুন, ইউনিয়ন শ্রমিকলীগের সাবেক সাধারণ সমম্পাদক মিজানুর রহমান প্রমুখ।

Leave a Reply