ঢাকাSunday , 5 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

গাড়ীর লাইসেন্স ও চালকের বৈধ কাগজপত্র না থাকায় ১০জনকে জরিমানা

admin ঢাকা
আপডেট: 5 August 2018, 18:24

সুপ্রভাত সাতক্ষীরা ডেস্ক: সাতক্ষীরায় গাড়ীর লাইসেন্স ও চালকের বৈধ কাগজপত্র না থাকায় ট্রাক, মিনি ট্রাক ও মাহেন্দ্র চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (৫ আগস্ট) দুপুর ১২টার দিকে বাঁকাল চেক পোস্টের সামনে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু তালেব ও স্বজল মোল্লা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে এই জরিমানা করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা বিআরটিএ’র সহকারি পরিচালক তানভীর আহমেদ। এসময় ম্যাজিস্ট্রেট মো. আবু তালেব ও স্বজল মোল্লা বলেন, গাড়ীর লাইসেন্স, চালকের বৈধ কাগজপত্র ও ভালো ফিটনেস না থাকার অভিযোগে ১৯৮৩ সালে মোটরযান অধ্যাদেশের ১৩৮ ও ১৫২ ধারা অনুযায়ী মাহেন্দ্র চালক উদয় দত্ত ও মো. বিল্লালকে চার’শ টাকা এবং চালক মো. জাকির, আইয়ুব হোসেন, আহাদ আলী, মো. ইবাদুল ও আলামিনকে পাঁচশ টাকা, ট্রাক চালক মো. মিজানুর রহমান ও আবুল হোসেনকে দুই হাজার টাকা ও চালক মো. হাসানকে দুই হাজার চার’শ টাকা জরিমানা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *